মতবিনিময় সভায় পেন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট
সম্প্রচার নীতিমালা, বাক্স্বাধীনতা সংকুচিত করবে
বাংলাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন ও গণমাধ্যমের জন্য তৈরি জাতীয় সম্প্রচার নীতিমালা বাক্স্বাধীনতাকে সংকুচিত করবে বলে মনে করেন আন্তর্জাতিক লেখক সংগঠন পেন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট জন রলস্টোন সোল।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেলে পেন বাংলাদেশ আয়োজিত মতবিনিময় সভায় সোল এ কথা বলেন। তাঁর আশা, বাংলাদেশে আইন তৈরি হবে সাংবাদিকদের রক্ষার জন্য।
জন রলস্টোন বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা চালু থাকায় লেখকেরা লেখার স্বাধীনতা ভোগ করছেন। তা ছাড়া দেশটিতে বহুমাত্রিক জীবনব্যবস্থা, আন্দোলন-সংগ্রাম বিশেষ করে ভাষা ও স্বাধীনতা আন্দোলন লেখকদের উজ্জীবিত করে। তাঁদের বিভিন্ন বিষয়ে লেখার জন্য অনুপ্রাণিত করে।
রলস্টোন সোল বাংলাদেশে এসেছেন ‘হে ফেস্টিভ্যাল’-এ যোগদানের জন্য। গতকাল তিনি পেন বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সংগঠনের কাজের খোঁজ নেন। সদস্যদের নানা বিষয়ে পরমার্শ দেন।