সম্প্রচার নীতিমালা বাতিলের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবি জানিয়েছে দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। গতকাল শনিবার দিনাজপুরের বিরামপুর ডাকবাংলোয় অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতারা এ দাবি জানান। ট্রাস্টের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহসভাপতি আকরাম হোসেন, এম রুহুল আমিন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছামছুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।