প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং জাতীয় সম্প্রচার নীতিমালা সংস্কার করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব মানববন্ধন করেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনের পর অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হচ্ছে, যা সাংবাদিকদের কণ্ঠরোধ করার একটি অপকৌশল। যত দ্রুত সম্ভব, এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে সম্প্রচার নীতিমালা সংস্কার করতে হবে।