প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দেশের একমাত্র সরকারি কমিউনিটি কৃষি রেডিওর সম্প্রচার নয় দিন ধরে বন্ধ রয়েছে। ৭ জানুয়ারি দুটি ট্রান্সমিটার বিকল হয়ে যাওয়ায় বরগুনার আমতলী উপজেলায় এই রেডিও স্টেশনটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। রেডিওর কর্মসূচি কর্মকর্তার দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা শামীম মৃধা জানান, ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ সম্প্রচারের সময় হঠাৎ দুটি ট্রান্সমিটার বিকল হয়ে যায়। এরপর অনেক চেষ্টা করেও ট্রান্সমিটার সচল করা যায়নি। স্টেশন ব্যবস্থাপক এস এম শাহাবুদ্দিন জানান, বিকল ট্রান্সমিটার ঢাকায় পাঠানো হয়েছে। এগুলো সচল হলেই সম্প্রচার শুরু হবে।