সম্প্রচার বন্ধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে অবৈধভাবে সম্প্রচার হওয়া চ্যানেল-১৬-এর সম্প্রচার বন্ধের দাবিতে তথ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো। সূত্র জানায়, সম্প্রতি অ্যাটকোর সভাপতি মোসাদ্দেক আলীর সই করা চিঠিটি মন্ত্রণালয়ে জমা পড়েছে। চিঠিতে অভিযোগ করা হয়, সরকারি অনুমোদন ছাড়া চ্যানেল-১৬ নামের একটি চ্যানেল এ দেশে সম্প্রচার করছে। অ্যাটকোর সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, লাইসেন্স ছাড়াই ওই চ্যানেল সব ধরনের সুযোগ-সুবিধা নিচ্ছে ও চ্যানেল সম্প্রচার করছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে জানানো হয়েছে।