প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির সামাজিক সংগঠন সম্প্রযুগ (সমমনা প্রগতিশীল যুবগোষ্ঠীর) পাঠাগারের উদ্যোগে আগামী ৪ ডিসেম্বর প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল নয়টায় ধর্মপুর মানদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধর্মপুর কমল কৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ফটিকছড়ির পঞ্চম শ্রেণির যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আজাদী বাজারে সম্প্রযুগ পাঠাগার কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিানো হয়েছে। বিস্তারিত ফোনে (০১৮১৫৬০৯৮৯৮, ০১৭১৬৭৩৬৪৯৯) জানা যাবে। বিজ্ঞপ্তি।