সম্প্রীতি পরিষদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়েছে। বিকেলে শহরের সেগুনবাগিচায় কর্মজীবী কল্যাণ সংস্থার (কেকেএস) কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আবদুল জব্বার। আরও বক্তব্য দেন শফিকুল আজম, বাবু মল্লিক, শামীমা মুনমুন প্রমুখ। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে ফকীর আবদুল জব্বার ও শিশির রঞ্জন বিশ্বাস। কমরেড জ্যোতি শংকর, পারিজাত কুমার পাল ও সুফিয়া খানকে কো-চেয়ারম্যান করে ২৯ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।