বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ও রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলা পাবলিক হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া-সাতকানিয়ার সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া পূজা উদ্যাপন পরিষদের নেতা সুভাষ কান্তি নাথ।
সভায় আগামী দুই বছরের জন্য নতুন কমিটি নির্বাচন করা হয়। ৫১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রদীপ কুমার দাশ, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ পাল ও অর্থ সম্পাদক হয়েছেন নরেন দাশ।
সভায় বক্তারা বলেন, একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করছে। কিছু কিছু এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা রোধ করতে প্রশাসনকে সজাগ থাকতে হবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান, খোরশেদ আলম চৌধুরী, চন্দন বিশ্বাস, শ্যামল কুমার, মো. শাহজাহান, ওমর ফারুক, অশোক দাশ, শ্রীনিবাস দাশ, বিজয় বড়ুয়া, সালাউদ্দিন হিরু প্রমুখ। উৎসবে গান গেয়ে শোনান অনুপম দেবনাথ ও বৈশাখী নাথ।