সম্প্রীতি বজায় রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদের দিনাজপুর জেলা শাখা মানববন্ধন করেছে। গতকাল সোমবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে মহিলা পরিষদের জেলা কমিটির সাবেক সভাপতি আকতার কোহিনুর ইসলাম ও আজাদি হাই, বর্তমান সভাপতি কানিজ রহমান, সাধারণ সম্পাদক মারুফা বেগম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা একই সঙ্গে গতকাল সোমবার সকালে ঠাকুরগাঁও শহরের কেন্দ্রীয় শ্মশান কালীমন্দিরে গোকুল রায় নামের এক ব্যক্তির হত্যাকাণ্ডের ঘটনায় সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।