সম্প্রীতি বিনষ্টকারীদের রুখার আহ্বান
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা এবং তাঁদের বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার প্রতিবাদে সারা দেশে সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল শনিবারও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এসব কর্মসূচির আয়োজন করেছে। এতে বক্তারা হামলাকারীদের প্রতিহত করতে সবাইকে সজাগ থাকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: প্রেসক্লাব চত্বরে উদীচী প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে আমজাদ হোসেন, আবুল কালাম আজাদ, পরিমল চক্রবর্তী, অনুপ কুমার দে, সত্য ঘোষ প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা সদর উপজেলার কর্নাই, বীরগঞ্জের সাতোর ইউনিয়ন, চিরিরবন্দরের ওকড়াবাড়ীহাটসহ বিভিন্ন স্থানে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন ও লুটপাটের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন।
রাজশাহী: বিভিন্ন সংগঠন দুপুরে সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করে। এ সময় বীরেন সরকার, শফিকুর রহমান, আসাদুজ্জামান আসাদ, শরিফুল ইসলাম, অশিত কুমার ঘোষ প্রমুখ বক্তৃতা করেন।
রংপুর: বেলা ১১টায় প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে কাচারীবাজারে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে রথীশ চন্দ্র ভৌমিক, অজয় প্রসাদ, বনমালী পাল, দেবদাস ঘোষ প্রমুখ বক্তৃতা করেন।
সিরাজগঞ্জ: বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কের মহাপ্রভুর আখড়ার সামনে মানববন্ধন হয়। এতে আবু মোহামঞ্চদ গোলাম কিবরিয়া, কে এম হোসেন আলী হাসান, জান্নাত আরা, সোহরাব আলী, জহুরুল হক প্রমুখ বক্তৃতা করেন।
পাবনা: বিকেল সাড়ে তিনটার দিকে আবদুল হামিদ সড়কে মানববন্ধন হয়। এ সময় রণেশ মৈত্র, মোশারফ হোসেন, চন্দন কুমার ঠাকুর, গণেশ চন্দ্র ঘোষ, প্রলয় চাকী প্রমুখ বক্তৃতা করেন।
চাঁপাইনবাবগঞ্জ: জেলা প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশ হয়। এতে মোহিত কুমার, বাবুল কুমার, মনোরঞ্জন সরকার, ধ্রুব কর্মকার, অঞ্জনা রানী, সামশুল হক, ইসমাইল প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা হামলাকারীদের খুঁজে বের করে তাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।
নাটোর: দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা সব রাজনৈতিক দলের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
জয়পুরহাট: বেলা ১১টায় জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে কালো পতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়।
নীলফামারী: বেলা ১১টায় স্বাধীনতা সঞ্চৃতি অম্লান চত্বরে মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে অক্ষয় কুমার রায়, সতীশ চন্দ্র বর্মন, বঙ্কু বিহারী রায়, এলিজাবেথ হাজরা, মৃণাল কান্তি রায়, আবদুল ওয়াহেদ সরকার, দেওয়ান কামাল আহমেদ, মমতাজুল হক প্রমুখ বক্তৃতা করেন।