সম্প্রীতি রক্ষার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পাবলিক মিলনায়তনে আয়োজিত এ সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে জনপ্রতিনিধিসহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। বক্তারা বলেন, একটি মহল নানাভাবে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির অপচেষ্টা করছে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্প্রীতি রক্ষায় প্রতিটি ওয়ার্ডে সুরক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত হয় সভায়। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিজনূর রহমান এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছার, লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান, নুরুল ইসলাম, মো. নুরুচ্ছফা চৌধুরী, মো. জহির উদ্দিন, শিবু পাল, প্রদীপ কুমার দাশ, গোপাল বড়ুয়া প্রমুখ।