সম্প্রীতি রাখার চেষ্টা আওয়ামী লীগই করে: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিয়া চৌধুরী । ফাইল ছবি
মতিয়া চৌধুরী । ফাইল ছবি

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এখন পৃথিবীর বুকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এটা বজায় রাখার চেষ্টা একমাত্র আওয়ামী লীগই করে।

আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে গোপাল জিউর মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সবার, ধর্মীয় সহমর্মিতার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তিনি যেকোনো দুর্যোগে সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক (ডিসি) এ এম পারভেজ রহিম, এএসপি সার্কেল শাজাহান মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আছমআরা, নালিতাবাড়ী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক যোগেন রায়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিকেলে কৃষিমন্ত্রী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেধাক্রমে নবম ও দশম শ্রেণির দশ জন শিক্ষার্থী, চতুর্থ শ্রেণির ৬০ শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করেন। এ ছাড়া মন্ত্রী ওই ইউনিয়নের ৪৩৩ জনকে একটি করে সৌরবিদ্যুৎ চালিত বাতি দেন।