সম্প্রীতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন ধর্মাবলম্বীদের ওপর হামলা-নির্যাতনের ঘটনায় ভোলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ জরুরি সাম্প্রদায়িক সম্প্রীতি সভা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. মোকতার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন, ভোলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অবিনাশ নন্দী প্রমুখ।