প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে জেলা পুলিশের উদ্যোগে সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গতকাল রোববার দুপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হারুন অর রশীদ। অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল, সহকারী কমিশনার (ভূমি) সাফিয়া আক্তার, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আবদুল আলীম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ। এ সময় নাসিরনগরের ঘটনার নিন্দা জানিয়ে পুলিশ সুপার হারুন অর রশীদ বক্তব্য দেন।
গাজীপুর প্রতিনিধি