প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ হয়েছে। গতকাল সোমবার বিকেলে সরাইল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা। সরাইল থানার ওসি রুপক কুমার সাহার সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল প্রমুখ। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি