সম্প্রীতি সম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মানবতা ও সম্প্রীতি-বিষয়ক সম্মিলন হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। সম্মিলনের উদ্বোধন করেন ইউএনও সহধর্মিণী সিরাজম মনিরা। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের উপজেলা শাখা এর আয়োজন করে। স্থানীয় রবীন্দ্রসংগীতশিল্পী দুলাল পোদ্দার এতে সভাপতিত্ব করেন। সম্মিলনে প্রধান অতিথি ছিলেন ইউএনও শহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. রহিম খান, নারায়ণপুর কলেজের উপাধ্যক্ষ মো. মুসলিম ও মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার পরিচালক মাকসুদুল হক প্রমুখ।