সম্ভাব্য প্রার্থীদের পোস্টার-ব্যানার সরাতে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণে গতকাল শনিবার অভিযান শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশনের তিনটি দল গতকাল দিনভর অভিযানে কয়েক হাজার পোস্টার-ব্যানার-বিলবোর্ড অপসারণ করে।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার কয়েক মাস আগে থেকেই সম্ভাব্য প্রার্থীরা পুরো নির্বাচনী এলাকায় তাঁদের ছবিসহ বিভিন্ন আকারের রংবেরঙের পোস্টার, ডিজিটাল ব্যানার, বিলবোর্ড স্থাপন করে প্রচার-প্রচারণা শুরু করেন। নির্বাচনের আগেই কৌশলে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে থাকেন। গত বুধবার নির্বাচন কমিশন ৬ জুলাই নির্বাচনের দিন ধার্য করে তফসিল ঘোষণা করে। নিয়ম অনুয়ায়ী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব পোস্টার-ব্যানার-বিলবোর্ড সরানোর নির্দেশ থাকলেও অনেকেই ওই সব অপসারণ করেননি।