সম্ভাব্যতা যাচাইয়ের জন্য শ্রীমঙ্গলে প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা নিলাম কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি উপকমিটির প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে।তিন সদস্যের এই প্রতিনিধিদল উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখে। সাংসদ তহুরা আলীর নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন সাংসদ বেগম রুমানা মাহমুদ ও টিপু মুন্সী। মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি প্রতিনিধিদলকে সংবর্ধনা দেয়।শ্রীমঙ্গলের সুফিয়া কমপ্লেক্সে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমান। সভায় প্রতিনিধিদলের তিন সদস্যের পাশাপাশি বক্তব্য দেন মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এম এ আহাদ, চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন প্রমুখ। সভায় স্থানীয় চা-বাগান মালিক ও ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।এর আগে ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ টি বোর্ডের সদস্য আবুল কাশেমের নেতৃত্বে শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি প্রতিনিধিদল মৌলভীবাজার সফর করে। চা নিলাম কেন্দ্র স্থাপনের দাবিতে মৌলভীবাজার চেম্বার ও নাগরিক সমাজ বিভিন্ন সময় সংবাদ সমেঞ্চলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ২০১২ সালের ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজার সফরকালে চা নিলাম কেন্দ্র স্থাপনের আশ্বাস দেন।