সম্ভ্যাব্য ব্যয়ের চেয়ে ১৪৭ কোটি টাকা কম দরপ্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের ‘ক্যাপিটাল ড্রেজিং’ প্রকল্পের দরপত্রে সর্বনিম্ন দরদাতা হয়েছে মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশন। প্রকল্পের সম্ভাব্য ব্যয়ের চেয়ে এই প্রতিষ্ঠান ১৪৭ কোটি টাকা কম দর দিয়েছে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৭৬ কোটি টাকা। তবে এই প্রতিষ্ঠানটি দর দিয়েছে ২২৯ কোটি ৫৪ লাখ টাকা।গতকাল বুধবার বন্দর ভবনে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের দরপত্র বাক্স খোলা হয়। ১২টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেওয়ার যোগ্য বলে নির্বাচিত হলে দরপত্র কিনেছিল ১১টি প্রতিষ্ঠান।বন্দর সূত্রে জানা গেছে, দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হয়েছে বঙ্গ ড্রেজিং লিমিটেড অ্যান্ড মেসার্স রফিক কনস্ট্রাকশন প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান ৩৪৩ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার টাকা দরপ্রস্তাব করেছে। এ ছাড়া চায়না হারবার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি ৪৯৯ কোটি ১৪ লাখ টাকা এবং সিনো হাইড্রো করপোরেশন লিমিটেড ৬১৩ কোটি ৯৩ লাখ টাকা দরপ্রস্তাব করেছে।প্রকল্পের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এই চারটি প্রতিষ্ঠানের দর মূল্যায়ন শেষে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে যোগ্য প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে।প্রকল্প অনুযায়ী, বন্দরের এক নম্বর জেটির উজানে ২ দশমিক ৬০ কিলোমিটার এলাকা থেকে ৩৫ লাখ ৪০ হাজার ঘনমিটার মালি-বালি উত্তোলন করতে হবে। এ ছাড়া দুই হাজার ৬১৫ মিটার দীর্ঘ ব্যাংক প্রকেটশন কাজ এবং ৪০০ মিটার দীর্ঘ জেটি নির্মাণ করা হবে। এক নম্বর জেটির উজানে পলি জমে কর্ণফুলী নদীর তীর এলাকা ভরাট হয়ে যাওয়ায় প্রায় ছয় বছর আগে ২০০৪-০৫ অর্থবছরে ৭৪ কোটি টাকা ব্যয়ে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প হাতে নেওয়া হয়।