সম্মান কোর্স চালুর দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী সরকারি কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘সচেতন বোয়ালমারীবাসী’ গতকাল শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘বোয়ালমারী সরকারি কলেজে অনার্স চাই’ ব্যানারে এ কর্মসূচি পালন করে।বোয়ালমারী চৌরাস্তার মোড়ে কর্মসূচি চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সহসভাপতি মোতাহার হোসেন, কলেজের সাবেক সহসভাপতি (ভিপি) শরিফ সেলিমুজ্জামান প্রমুখ।