জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ থেকে ১৮ জানুয়ারি ২০১২ পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার ওই তথ্য জানানো হয়েছে। মাস্টার্স ফাইনালের ফল প্রকাশ: এদিকে গতকাল বিশ্ববিদ্যালয়ের ২০০৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষার অবশিষ্ট আটটি বিষয়ের ফল ঘোষণা করা হয়েছে। বিষয়গুলো হচ্ছে: রসায়ন, হিসাববিজ্ঞান, গণিত, ভূগোল, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, মিউজিক, অর্থনীতি ও উদ্ভিদবিদ্যা। এ নিয়ে ২০০৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষার সব বিষয়ের ফলাফল প্রকাশ করা হলো। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল পাওয়া যাবে।