প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন জানান, দ্রুততম সময়ের মধ্যে ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন করে ক্লাস শুরুর লক্ষ্যে এ তারিখ নির্ধারণ করা হয়েছে। ভর্তি-সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি বিভিন্ন গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) প্রকাশ করা হবে।