সম্মান প্রথম বর্ষের পরীক্ষা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষা আজ শনিবার বেলা একটা থেকে শুরু হচ্ছে। সারা দেশের ৬৫৬টি কলেজের ২১১টি কেন্দ্রে মোট ২ লাখ ৭৭ হাজার ২৯২ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষা দেবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা চেয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম গতকাল শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।