সম্মানজনক তিনটি পুরস্কার পেল কেএফসি ও ট্রান্সকম ফুড
বিশ্বখ্যাত রেস্টুরেন্ট গ্রুপ ইয়াম! রেস্টুরেন্ট ইন্টারন্যাশনালের সম্মানজনক তিনটি পুরস্কার পেল বাংলাদেশের কেএফসি এবং এর ফ্রাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেড। সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে এক অনুষ্ঠানে কেএফসি ও ট্রান্সকম ফুডসের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী।ইয়াম! রেস্টুরেন্ট ইন্টারন্যাশনাল কেএফসিকে ‘ডেভেলপার অফ দ্য ইয়ার’ ও ‘রানিং গ্রেট রেস্টুরেন্ট’ এবং ট্রান্সকম ফুডস লিমিটেডকে ‘ফ্রাঞ্চাইজি অফ দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত করে। পুরস্কার তুলে দেন ইয়াম! রেস্টুরেন্ট ইন্টারন্যাশনালের সিওও তরুণ লাল, বিজনেস ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট বিনোদ মাহ্বুবানি এবং ভারতীয় উপমহাদেশের জেনারেল ম্যানেজার নীরেন চৌধুরী। পুরস্কার পাওয়ার পর ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী বলেন, ‘কেএফসি ও ট্রান্সকম ফুডের সব কর্মী এই অর্জনের সমান অংশীদার। তাঁদের শ্রম, আন্তরিকতা ও গ্রাহকদের প্রতি ভালোবাসার জন্যই এই অর্জন সম্ভব হয়েছে। গ্রাহকদের মানসম্পন্ন খাবার এবং আন্তর্জাতিক মানের সেবা দেওয়াই আমাদের লক্ষ্য’।ট্রান্সকম ফুডস লিমিটেড ২০০৬ সালে ফ্লাগশিপ রেস্টুরেন্ট চালুর মধ্য দিয়ে কেএফসিকে বাংলাদেশে নিয়ে আসে। কেএফসি ছাড়াও ট্রান্সকম ফুডস লিমিটেড বিশ্বখ্যাত ফাইন ডাইন-ইন রেস্টুরেন্ট পিত্জা হাটের ফ্রাঞ্চাইজি। সম্প্রতি ব্রান্ড ফোরামে রেস্টুরেন্ট ক্যাটাগরিতে ‘সেরা ব্রান্ড’-এর পুরস্কার পেয়েছে পিত্জা হাট। ট্রান্সকম ফুডস লিমিটেড বাংলাদেশের ব্যবসায়িক গ্রুপ ট্রান্সকমের একটি অঙ্গপ্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।