প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে শিল্পী রশিদ চৌধুরীর জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল শুক্রবার ‘অপরাজেয় বাংলা’র বরেণ্য ভাস্কর সৈয়দ আবদুল্লাহকে খালিদকে সম্মাননা দেওয়া হয়েছে। শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি পরিষদ ও বুনন আর্ট স্পেস এ সম্মাননার আয়োজন করে। শিল্পীর জন্মজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকালে দাঁড়িয়াবান্ধা ও সাতচারা খেলা, শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং মহিলাদের হাড়িভাঙা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে রাইনগরের স্বর্ণশিমুলতলায় আলোচনা সভা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।