প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মা-বাবার সারা জীবনের গর্ব সন্তান, সন্তানের গর্বও যেন মা-বাবা হয়’—এ আহ্বানের মধ্য দিয়ে সিলেটের ১২ জন গর্বিত মা-বাবাসহ ২৪ গুণীজনকে সম্মাননা দিয়েছে ‘এনজেএল ইএনটি সেন্টার’ নামের সিলেটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বিশ্ব মা দিবস উদ্যাপন-পরবর্তী আনুষ্ঠানিকতায় ছিল এ আয়োজন। গত শুক্রবার রাতে সিলেট নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী। অবসরপ্রাপ্ত শিক্ষক বেগম নূর জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনজেএল ইএনটি সেন্টারের পরিচালক চিকিৎসক নুরুল হুদা।