সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা পর্যায়ে সংস্কৃতিতে অবদান রাখার জন্য ঠাকুরগাঁওয়ের পাঁচজন গুণী শিল্পীকে সম্মাননা দিয়েছে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী। সম্মাননাপ্রাপ্ত শিল্পীরা হলেন: লোকসংস্কৃতিতে মনতোষ কুমার দে, সংগীতে দীপ্তি বোস, নাট্যকলায় গৌতম দাস, আবৃত্তিতে অনুপম মনি ও চারুকলায় কাদিমুল ইসলাম যাদু। গত বুধবার রাতে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠানে সাংসদ রমেশ চন্দ্র সেন গুণীজনদের হাতে পদক ও নগদ টাকা তুলে দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আব্দুর রহিম চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী প্রমুখ বক্তব্য দেন। ঠাকুরগাঁও প্রতিনিধি|