সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২৬ শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়েছে। গত মঙ্গলবার দুপুরে বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় নাগরিক পরিষদ। ওই শিক্ষার্থীরা গত ২৬ জুন থেকে উপজেলার এইচএসসি পর্যায়ের দরিদ্র শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি-প্রস্তুতির পাঠদানসহ বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম রছুল। বক্তব্য দেন মেহেদী হাসিন, আবু সুফিয়ান, আহসান হাবীব প্রমুখ।