সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখায় গতকাল সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫-এর সমাপনী অনুষ্ঠানে মাছ উৎপাদনে অবদানের জন্য দুজন মৎস্যচাষিকে সম্মাননা জানানো হয়েছে। তাঁরা হলেন উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের আবদুল জব্বার ও শঙ্করপুর গ্রামের ফয়েজ উদ্দিন। তাঁদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। দুপুরে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে ওই সমাপনী অনুষ্ঠানে ইউএনও সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস। বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ প্রমুখ।