সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলায় সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজন শিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওই সম্মাননা দেওয়া হয়। নাট্যকলায় রেজাউল করিম, তালযন্ত্রে গোবিন্দ কর্মকার, আলোকচিত্রে এ এইচ এম মোতাসিম বিল্লাহ, লোকসংস্কৃতিতে আলতাফ হোসেন ও সংগীতে হাবিবুর রহমান সম্মাননা পেয়েছেন। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক, পদক ও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তোফাজ্জল হোসেন তাঁদের উত্তরীয় পরিয়ে দেন। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুর রহিম, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী প্রমুখ।