সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ ব্যাটালিয়নের (বীরশ্রেষ্ঠ ব্যাটালিয়ন) ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুজন বীরশ্রেষ্ঠের পরিবারকে সম্মাননা জানানো হয়েছে। গতকাল রোববার দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লস্কর গ্রামে ব্যাটালিয়ন সদর দপ্তরে এ অনুষ্ঠান হয়। এতে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের দুই বোন হাজেরা বেগম ও জোহরা বেগম এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নাতি মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মো. আমিরুল ইসলাম, ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মো. শামীম ইফতেখার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা, পুলিশ সুপার রেজাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।