প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মৃত্তিকা ঘনিষ্ঠ মানুষ চাই’ স্লোগান নিয়ে নাটোরে শুরু হয়েছে দুই দিনব্যাপী নাট্যহাট। গত শুক্রবার রাতে জেলার লালপুর উপজেলার ধুপইল শহীদ মিনার চত্বরে ‘চলন নাটুয়া’ নাট্যগোষ্ঠীর আয়োজনে আবদুল মোমিনের নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক নবাব সিরাজউদদৌলা। নাটক শেষে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় ধীরাজ সুর চৌধুরীকে। সম্মাননা তুলে দেন নাট্যব্যক্তিত্ব অলোক কুমার মৈত্র। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি রনেন রায়, নাট্যনির্দেশক আবদুল মোমিন প্রমুখ। গতকাল শনিবার নাট্যোৎসবের শেষ দিনে পাবনা থিয়েটারের আসাদুজ্জামান দুলালকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানের উন্মুক্ত মঞ্চে মঞ্চস্থ হয় নাটক সোনার মেডেল।