সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত ও সাংগঠনিক দক্ষতায় সামাজিক উন্নয়নে অবদান রাখায় সিলেটের পাঁচ ব্যক্তিকে সম্মাননা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাব অব জালালাবাদ। গত শুক্রবার রাতে নগরের নয়াসড়ক এলাকায় সংগঠনের কার্যালয়ে সাপ্তাহিক সভা শেষে সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি শুভজিৎ চৌধুরী, রবীন্দ্রসংগীতশিল্পী রানা কুমার সিনহা, আইন পেশায় অমূল্য কুমার ঘোষ, শিক্ষকতায় শেফালী বেগম ও সিলেটে প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদ। রোটারি ক্লাব অব জালালাবাদের সভাপতি নিরশে চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠান হয়।