সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গী পাইলট হাইস্কুল অ্যান্ড গার্লস কলেজের এসএসসি ১৯৮৭ ব্যাচের শিক্ষার্থীরা স্কুলের ছয়জন প্রবীণ শিক্ষককে আজীবন সম্মাননা দিয়েছেন। গত শুক্রবার পুবাইলের একটি বাগানবাড়িতে আয়োজিত বনভোজনে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষকেরা হলেন মো. আবদুল্লাহ, আবুল কাশেম, চন্দ্রমোহন মল্লিক, প্রদীপ অধিকারী, কাজী জহিরুল হক ও আবদুস সামাদ। তাঁদের হাতে একটি করে ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি|