সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালীর রাহে ভান্ডার দরবার শরিফের উদ্যোগে গতকাল সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মহাত্মা সম্মেলনে’র আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলনের উদ্যোক্তা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন সৈয়দ আবু জাফর শাহ। সম্মেলনে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, তথ্য ও প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালামসহ ১০ জনকে সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।