প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে বঙ্গবন্ধু পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের গোয়ালচামট এলাকায় বঙ্গবন্ধু পরিষদ ফরিদপুর জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রয়াত সংগঠকদের পরিবারের সদস্যদের হাতে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মুজিব বাহিনীর কমান্ডার শাহ মোহাম্মদ আবু জাফর। সাব-সেক্টর কমান্ডার নুর মোহাম্মদ বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা নাজমুল কবির, আবদুর রহমান বেপারী, হেমায়েত হোসেন, পি কে সরকার, মো. রুস্তম আলী, আবদুল ওয়াদুদ প্রমুখ। পরে প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের হাতে বঙ্গবন্ধুর ছবি-সংবলিত ক্রেস্ট তুলে দেওয়া হয়।