সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিল্প-সংস্কৃতিক্ষেত্রে অনবদ্য অবদান রাখায় পাঁচ গুণীজনকে ‘জেলা শিল্পকলা সম্মাননা-২০১৪’ দেওয়া হয়েছে। ১ মে সন্ধ্যায় এই পাঁচ গুণীজনের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী। জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাংসদ আবদুল মান্নান। সম্মাননা পেয়েছেন নাট্যকলায় শ্যামল ভট্টাচার্য্য, সংগীতে মৃণাল কান্তি সাহা, লোকসংগীতে বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি তৌফিকুল আলম টিপু, যন্ত্রসংগীতে স্বপন কুমার কুণ্ডু ও যাত্রাশিল্পে পুষ্পিতা অধিকারী।