সংক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত সংগ্রামী মাকে সম্মাননা জানিয়েছে নাটোর গার্লস গাইড। গত রোববার সকালে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে এই সম্মাননা জানানো হয়। গার্লস গাইডের নাটোর জেলার কমিশনার হামিদা বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক খলিলুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে নাটোর পৌর মেয়র উমা চৌধুরী, গার্লস গাইডের রাজশাহী আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরা প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মাননা পাওয়া মায়েরা হলেন লাইলা খাতুন, নার্গিস সুলতানা, অজুফা খাতুন, আয়েশা বেগম, জামিলা আহম্মেদ, গোলাপি খাতুন ও আমিনা খাতুন।