সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কারমাইকেল কলেজের শতবর্ষ উপলক্ষে ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও কারমাইকেল কলেজ’ শীর্ষক এক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। রংপুর টাউন হলে গত রোববার বিকেলে রংপুর উন্নয়ন সমন্বয় পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে কলেজের পাঁচজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। এঁরা হলেন শহীদ মুক্তিযোদ্ধা খন্দকার মুখতার ইলাহী ও গোলাম গউস, সাবেক সাংসদ শাহ মো. আবদুর রাজ্জাক, গেরিলা থেকে সম্মুখযুদ্ধ বইয়ের লেখক মাহবুব আলম ও শহিদুল ইসলাম।