প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রং-তুলি আর্ট একাডেমির উদ্যোগে ‘রবীন্দ্র-নজরুল’জয়ন্তী উপলক্ষে শিশু চিত্র প্রদর্শনী, গুণীজন সম্মাননা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার স্থানীয় পাবলিক ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। সভাপতিত্ব করেন রং-তুলি আর্ট একাডেমির সভাপতি মনজুরুল হক। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন, ইউএনও নূর কুতুবুল আলম, স্থানীয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শাহজাহান প্রমুখ। আবু আইয়ুব প্রধান (মরোণোত্তর), রবীন্দ্র অনুরাগী রতন লাল সাহা, নজরুল অনুরাগী সংগীতশিক্ষক খন্দকার নুরুল ইসলাম ও হাসানুর রহমানকে ‘রবীন্দ্র-নজরুল’ সম্মাননা দেওয়া হয়েছে।