সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক শিক্ষক করুণাময় রায়কে সম্মাননা প্রদান করা হয়েছে। তাঁরই প্রাক্তন ছাত্র এবং শুভার্থীদের উদ্যোগে গঠিত প্রফেসর করুণাময় রায় সংবর্ধনা পর্ষদ গত শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাঁকে এই সম্মাননা দিয়েছে। পর্ষদের আহ্বায়ক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক করুণাময় রায়, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ, সাবেক মহিলা সাংসদ হোছনে আরা ওয়াহিদ, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি রমাপদ দাশগুপ্ত প্রমুখ। অনুষ্ঠানে করুণাময় রায়কে উত্তরীয়, ক্রেস্টসহ বিভিন্ন উপহার দেওয়া হয়।