সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ৩১ জন রক্তদাতাকে সম্মাননা জানিয়েছে কণিকা নামে একটি রক্তদাতা সংগঠন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। বিকেলে অনুষ্ঠিত ওই সম্মাননা ও ইফতার মাহফিলে আশিক রব নামে একজনের হাতে সর্বোচ্চ রক্তদাতার সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল মোস্তফা। কণিকার সভাপতি সাইফুল্লাহ মনিরের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ‘আমরা অনেকে রক্ত দিতে ভয় পাই। কিন্তু একটি নির্দিষ্ট সময় পরপর সাধারণ একজন ব্যক্তি রক্ত দিতে পারে।’ নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|