সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট বিভাগের ২২ উপজেলার নির্বাচিত ৫৯ জন লাইব্রেরিয়ানকে (গ্রন্থাগারিক) সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সিলেট নগরের বন্দরবাজার এলাকার জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ। প্রকল্প পরিচালক মো. মাহমুদ-উল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।