সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী উপজেলায় গতকাল শুক্রবার প্রাণিসম্পদ দপ্তরের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়। এ উপলক্ষে প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে খামারি সমাবেশের আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত উপজেলার চার সফল খামারিকে সম্মাননা দেওয়া হয়। তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। ইউএনও শাকিল মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক মহির উদ্দিন, পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল গফুর, ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মখলেছুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহির উদ্দিন প্রমুখ।