প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক ইত্তেফাক পত্রিকার সিলেট আঞ্চলিক কার্যালয়প্রধানের দায়িত্ব পালন করে অবসরে যাওয়া প্রবীণ সাংবাদিক আবদুল মালিক চৌধুরীকে ‘সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা স্মৃতি সম্মাননা’ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু। সিলেটে সৎ সাংবাদিকতাকে উৎসাহিত করতে একজন প্রবাসীর আর্থিক পৃষ্ঠপোষকতায় এ সম্মাননা গত বছর থেকে প্রবর্তন করা হয়। প্রথম বছর সিলেটের অধুনালুপ্ত দৈনিক জালালাবাদী ও সিলেট সমাচার পত্রিকার সম্পাদক আবদুল ওয়াহেদ খানকে এ সম্মাননা দেওয়া হয়।