সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা ও বাবাকে সেবা-শুশ্রূষা করায় ফরিদপুরে সরদার মো. তৈয়বুর রহমানকে জেলার সেরা মমতাময় ও রাশেদা বেগমকে মমতাময়ী সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শনিবার আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের সম্মাননা জানানো হয়। এ সময় তাঁদের হাতে স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখার সভাপতি এম এ জলিল।