সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরের পাঁচজন শিক্ষককে ‘মৃত্তিকা-রহিমা আক্তার শিক্ষা অ্যাওয়ার্ড-২০১৬’ দেওয়া হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা বেসরকারি সামাজিক স্থানীয় সংগঠন ‘মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন’ শিক্ষকদের এ সম্মাননা দেয়। শিক্ষকেরা হচ্ছেন উপজেলার ভেকীচন্দ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা জান্নাত আক্তার ও নূরজাহান বেগম; বাহেরবালি মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাসান কবির; ঠুয়াইগাও সুলতানপুর উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মো. শিবলু মিয়া; হিলোচিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ডলি চক্রবর্তী। একই অনুষ্ঠানে ‘ফুল-ফারছু পাঠাগার’-এর পক্ষ থেকে ১৮ জন পাঠককে ‘নিবেদিত পাঠক যাচাই পুরস্কার’ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও এ জেড এম শারজিল হাসান।