সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীশিক্ষায় অবদান রাখার জন্য বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী স্মৃতি সম্মাননা পেয়েছেন অধ্যক্ষ লায়লা আর্জুমান্দ বানু। সাংসদ কাজী রোজী গত শুক্রবার ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে তাঁকে এ সম্মাননা তুলে দেন। লায়লা আর্জুমান্দ বানু চাঁদপুর জেলার শাহরাস্তি থানার করফুলেন্নাছা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাধীনতা সংসদ এ সম্মাননা দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা সংসদের মহাসচিব সাহেদ আহাম্মদ। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কে এস এন এম জহুরুল ইসলাম খান। বিজ্ঞপ্তি