প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার বিদায়ী পুলিশ সুপার মো. রশীদুল হাসানকে সম্মাননা দেওয়া হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও উন্নয়নে অবদান রাখার জন্য চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়। প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতার সভাপতিত্বে বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠান হয়। এতে পুলিশ সুপার রশীদুল হাসানকে সম্মাননা স্মারক প্রদান করেন আজাদ মালিতা। উত্তরীয় পরিয়ে দেন সাবেক সাধারণ সম্পাদক রাজীব হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুর রাজ্জাক, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি মাহতাব উদ্দিন প্রমুখ।