প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পাঁচ তরুণ উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং কসমোপলিটন। গত সোমবার রাতে নগরের এমএ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস অনুশীলন মাঠে তরুণ উদ্যোক্তা বাণিজ্যমেলার শেষ দিনে পাঁচজনের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। ‘আউটস্ট্যান্ডিং ইয়াং এন্টারপ্রেনার ২০১৬’ শীর্ষক এ সম্মাননা পেলেন বই বিপণিকেন্দ্র বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ, শিল্পোদ্যোক্তা হাসনাত মো. আবু ওবায়দা, শিল্পপতি মাহবুব সোবহান জালাল, বারকোড ক্যাফের স্বত্বাধিকারী মনজুরুল হক ও সাদিয়া’স কিচেনের স্বত্বাধিকারী সাবিনা ইকরাম সিরাজি। তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন জেসিআই চিটাগাং কসমোপলিটনের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোরশেদ এলিট ও বর্তমান সভাপতি জসীম আহমেদ। গত ১৯ নভেম্বর এই মেলা শুরু হয়েছিল।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম